স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করল এনসিপি
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কমিটিতে মো. সারজিস আলমকে চেয়ারম্যান এবং আব্দুল হান্নান মাসউদকে সদস্যসচিব করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন–এর নির্দেশক্রমে ‘স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করা হয়েছে।
কমিটির চেয়ারম্যান করা হয়েছে মো. সারজিস আলমকে এবং সদস্যসচিব করা হয়েছে আব্দুল হান্নান মাসউদকে।
কমিটির অন্য সদস্যরা হলেন—আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দিন মোহাম্মদ, তাহসীন রিয়াজ ও অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা।
দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা এবং জেলা পর্যায়ের নেতারা নির্বাচন পরিচালনা কার্যক্রমে সার্বিক সহযোগিতা করবেন।
স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি জোরদার হওয়ার মধ্যে এনসিপির এই কমিটি গঠনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


