তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী বাদশা

রাজনীতি
তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী বাদশা
নিউজ ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৬

বগুড়া-৬ আসনে আসন্ন উপনির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ছেড়ে দেওয়া এই আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিএনপির পক্ষ থেকে তার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

বগুড়া-৪ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মোশারফ হোসেন বিষয়টি গণমাধ্যমকে জানান। এছাড়া বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও প্রার্থিতা চূড়ান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নিজের ফেসবুক পোস্টে শায়রুল কবির খান লেখেন, ‘আলহামদুলিল্লাহ, বগুড়া (সদর)-৬ আসনের এমপি প্রার্থী হিসেবে জেলা বিএনপির সম্মানিত সভাপতি রেজাউল করিম বাদশাকে বিএনপির গুলশান দলীয় চেয়ারম্যানের কার্যালয় থেকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হলো।’

দলীয় সূত্রে জানা গেছে, উপনির্বাচনে জয় নিশ্চিত করতে স্থানীয় সাংগঠনিক শক্তি ও অভিজ্ঞ নেতৃত্ব বিবেচনায় নিয়েই রেজাউল করিম বাদশাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এখন নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী পরবর্তী আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হবে।