ওমরাহ পালনে সৌদি আরবে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

রাজনীতি
ওমরাহ পালনে সৌদি আরবে জামায়াত আমির ডা. শফিকুর রহমান
নিউজ ডেস্ক
৪ মার্চ ২০২৬

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন ডা. শফিকুর রহমান। মঙ্গলবার দিবাগত রাত ৩টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হন।

জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালনরত ডা. শফিকুর রহমান ওমরাহ পালন শেষে আগামী ৬ মার্চ সকালে ঢাকায় ফিরবেন।

দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব