জুলাইয়ের হারিয়ে যাওয়া নারী কণ্ঠ খুঁজে বের করা হবে: নাহিদ ইসলাম

রাজনীতি
জুলাইয়ের হারিয়ে যাওয়া নারী কণ্ঠ খুঁজে বের করা হবে: নাহিদ ইসলাম
নিউজ ডেস্ক
৮ মার্চ ২০২৬

ঢাকা-১১ আসনের সংসদ সদস্য ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সারা দেশের জুলাইয়ের যে সব নারী কণ্ঠস্বর হারিয়ে গেছে, তাদের খুঁজে বের করার চেষ্টা করা হবে।

রোববার (৮ মার্চ) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জাতীয় নারী শক্তির আত্মপ্রকাশ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, সমাজ ও রাজনীতিতে নারীদের কণ্ঠস্বর আরও শক্তিশালীভাবে তুলে ধরতে হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, দেশের বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও অনেক সময় তাদের অবদান আড়ালে থেকে যায়। জুলাইয়ের ঘটনাগুলোতেও অনেক নারীর কণ্ঠস্বর হারিয়ে গেছে, যাদের সামনে আনার চেষ্টা করা হবে।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা অংশ নেন এবং নারীর অধিকার, ক্ষমতায়ন ও রাজনীতিতে অংশগ্রহণ নিয়ে আলোচনা করেন।