সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে কালই হবে সরকারের শেষ অধিবেশন: জামায়াত

রাজনীতি
সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে কালই হবে সরকারের শেষ অধিবেশন: জামায়াত
নিউজ ডেস্ক
১৪ মার্চ ২০২৬

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আগামীকালই হবে সরকার শেষ অধিবেশন।

শনিবার রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য আগামীকালই সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনে নামবে ১১ দলীয় ঐক্য।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি জানান, আগামী ২৮ মার্চ শীর্ষ নেতৃত্বের বৈঠকে আন্দোলনের চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করা হবে।

জামায়াতের এই নেতা বলেন, জুলাই সনদ আংশিক নয়, সম্পূর্ণ বাস্তবায়ন চায় ১১ দলীয় ঐক্য। তিনি দাবি করেন, ইতিহাসের অন্যতম শান্তিপূর্ণ নির্বাচন হলেও জনগণের প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি। নির্বাচনের পর সরকারের উপদেষ্টারাই বিভিন্ন বিষয়ে অসঙ্গতির কথা প্রকাশ করেছেন।

সংসদে ওয়াকআউট প্রসঙ্গে হামিদুর রহমান আযাদ বলেন, বিরোধী জোট রাষ্ট্রপতিকে অবমাননা করেনি। বরং বিএনপি স্বৈরাচারের দোসরকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে সংসদের পরিবেশ কলুষিত করেছে।

তিনি অভিযোগ করেন, প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ চলছে এবং বিএনপি মেধাবীদের বাদ দিয়ে নিজেদের দলীয় এজেন্ডা বাস্তবায়নে অযোগ্য লোকদের নিয়োগ দিচ্ছে।