স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের শ্রদ্ধা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ-এ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।
দলীয় সূত্রে জানানো হয়, রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম, এটিএম আজহারুল ইসলাম, মিয়া গোলাম পরওয়ার, মাওলানা রফিকুল ইসলাম খান, মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল এবং ড. শফিকুল ইসলাম মাসুদসহ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা।
স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে পর্যায়ক্রমে জাতীয় স্মৃতিসৌধে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে।


