গণভোটের রায় বাস্তবায়নে কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে ১১ দলীয় ঐক্য

রাজনীতি
গণভোটের রায় বাস্তবায়নে কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে ১১ দলীয় ঐক্য
নিউজ ডেস্ক
১৬ এপ্রিল ২০২৬

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন দ্রুত আহ্বান এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

এ লক্ষ্যে আজ (বৃহস্পতিবার) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জোটটির শীর্ষ নেতারা জরুরি বৈঠকে বসছেন। বেলা ১১টায় শুরু হওয়া এই বৈঠকে চলমান আন্দোলনের পরবর্তী কৌশল ও কর্মসূচি নির্ধারণ করা হবে।

জোটের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান, গণভোটের রায় বাস্তবায়ন এবং চলমান জ্বালানি সংকট নিরসনসহ বিভিন্ন ইস্যু বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে ১১ দলীয় ঐক্য দেশব্যাপী সপ্তাহব্যাপী গণসংযোগ, লিফলেট বিতরণ এবং জেলা ও মহানগরীগুলোতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। পাশাপাশি একটি জাতীয় সেমিনারেরও আয়োজন করা হয়।

বৈঠক শেষে আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন কর্মসূচি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।