সরকারের উন্নয়ন দেখে বিরোধী দল হতাশ: আবদুস সালাম

রাজনীতি
সরকারের উন্নয়ন দেখে বিরোধী দল হতাশ: আবদুস সালাম
নিউজ ডেস্ক
২ মে ২০২৬

রাজধানীতে উন্নয়ন কর্মকাণ্ড জোরদার হওয়ার প্রেক্ষাপটে বিরোধী দলগুলো চাপে রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।

শনিবার (২ মে) দুপুরে রাজধানীর বাসাবো এলাকায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি বলেন, বর্তমান সরকারের গত দুই মাসের কার্যক্রমে বাংলাদেশ জামায়াতে ইসলামী হতাশ হয়ে পড়েছে এবং বিরোধী দলগুলো সরকারের অগ্রগতিতে ভয় পাচ্ছে।

তিনি অভিযোগ করেন, বিরোধীরা এখন সরকারকে বিপথে পরিচালিত করার চেষ্টা করছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালাচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এসময় ফুটপাতে চাঁদাবাজি বন্ধে নতুন উদ্যোগের কথাও জানান তিনি। আবদুস সালাম বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং চাঁদাবাজি নিয়ন্ত্রণে হকারদের পরিচয়পত্র (আইডি কার্ড) দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আগামী পাঁচ বছরে ঢাকার দৃশ্যমান পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, নির্বাচিত মেয়র হলে নগরবাসীর মৌলিক সমস্যাগুলো সমাধান করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, সব সংস্থার সমন্বিত উদ্যোগের মাধ্যমে উন্নয়ন প্রকল্পগুলো টেকসইভাবে বাস্তবায়ন করা হবে।

এসময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।