প্রতিটি মানুষ ক্ষুব্ধ, বিএনপি এই ক্ষোভ কতদিন বয়ে চলবে: হান্নান মাসউদ

রাজনীতি
প্রতিটি মানুষ ক্ষুব্ধ, বিএনপি এই ক্ষোভ কতদিন বয়ে চলবে: হান্নান মাসউদ
নিউজ ডেস্ক
৩ মে ২০২৬

দেশের প্রতিটি মানুষ ক্ষুব্ধ, বিএনপি এই ক্ষোভ কতদিন বয়ে চলবে বলে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।

তিনি বলেছেন, বিভিন্ন কার্ডের অবাস্তব, কাল্পনিক কিছু চিন্তায় সরকার দেশের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষার গলা টিপে ধরছে। রোববার (৩ মে) এনসিপির জ্বালানি, অর্থনীতি সংস্কার ও গণভোট বিষয়ক কনভেনশনে তিনি এসব কথা বলেন।

হান্নান মাসউদ বলেছেন, বিএনপি ঐকমত্য থেকে সরে গেলে, আমরাও আবার সংবিধান সংস্কার আন্দোলনে যাবো।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, ‘যেসব অধ্যাদেশ সরকারকে জবাবদিহিতার আওতায় আনত, সেগুলো বাতিল ও ল্যাপস করা হয়েছে।’

জাতীয় সংসদের এই সদস্য বলেন, ‘প্রতিটা সাধারণ মানুষ ক্ষুব্ধ হচ্ছে, বিএনপি এই ক্ষোভ কতদিন বয়ে চলবে?’