স্মার্টফোনে হ্যাকিং রুখতে সহজ অভ্যাস: সপ্তাহে একবার রিস্টার্ট করলেই মিলবে সুরক্ষা

স্মার্টফোনে হ্যাকিং রুখতে সহজ অভ্যাস: সপ্তাহে একবার রিস্টার্ট করলেই মিলবে সুরক্ষা
নিউজ ডেস্ক
২৩ জুন ২০২৫

প্রতিদিন অসংখ্য লিংক, অ্যাপ ও বিজ্ঞাপনের ভিড়ে হারিয়ে যাওয়া আমাদের স্মার্টফোন আসলে ধীরে ধীরে হয়ে উঠছে হ্যাকারদের খেলার মাঠ। আপনি জানতেও পারছেন না—কোন ক্লিকে, কোন লিংকে লুকিয়ে আছে বিপজ্জনক ভাইরাস বা স্পাইওয়্যার।

এই অবস্থায় খুব সাধারণ একটি অভ্যাস হতে পারে বড় সুরক্ষার চাবিকাঠি। সপ্তাহে অন্তত একবার স্মার্টফোন রিস্টার্ট করার পরামর্শ দিয়েছে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (NSA) এবং আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

তাদের মতে,

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“রিস্টার্ট করার ফলে স্মার্টফোনে লুকিয়ে থাকা অনেক ক্ষতিকর সফটওয়্যার বা ভাইরাস অকার্যকর হয়ে পড়ে। হ্যাকারদের নিয়ন্ত্রণ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়।”

বর্তমানে সাইবার হামলা এতটাই উন্নত যে অনেক সময় কোনো লিংকে ক্লিক না করেও (Zero-click attack) ম্যালওয়্যার ফোনে প্রবেশ করতে পারে। একবার ঢুকে পড়লে তা সহজেই ফোনের ক্যামেরা, মাইক্রোফোন, বার্তা বা ছবি-ভিডিও ফাইলেও নজরদারি শুরু করে।

বিশেষজ্ঞদের মতে,

“এসব ভাইরাস ফোনের নিরাপত্তাব্যবস্থা বাইপাস করে কাজ করে। তবে রিস্টার্ট করলে এগুলোর এক্সেস বন্ধ হয়ে যেতে পারে।”

আরও যেসব সতর্কতা জরুরি:

🔹 অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করুন
🔹 পরিচিত না এমন লিংকে ক্লিক করা এড়িয়ে চলুন
🔹 ওএস এবং অ্যাপ নিয়মিত আপডেট করুন
🔹 ওপেন ওয়াইফাই ব্যবহার করার সময় সতর্ক থাকুন

রিস্টার্ট একটি ‘সফট রিসেট’ তৈরি করে, যেখানে RAM ক্লিয়ার হয় এবং ব্যাকগ্রাউন্ডে চলমান ভাইরাস বা ম্যালিসিয়াস কোড আপাতত বন্ধ হয়ে যায়। ফলে তাৎক্ষণিক হুমকি থেকে মুক্তি মিলতে পারে। যদিও এটি স্থায়ী সমাধান নয়, কিন্তু নিয়মিত অভ্যাস হলে সাইবার নিরাপত্তায় এটি বড় এক পদক্ষেপ।