ফেসবুকের ‘ভিডিও’ থেকে আর আয় করা যাবে না

ফেসবুকের ‘ভিডিও’ থেকে আর আয় করা যাবে না
নিউজ ডেস্ক
২৫ জুন ২০২৫

বিশ্বের শীর্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আনছে বড় ধরনের পরিবর্তন। নতুন আপডেটে ভিডিও কনটেন্টের ধরন, আপলোড পদ্ধতি এবং আয়ের নিয়মে আসছে মূলগত রদবদল। মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, ফেসবুকে পোস্ট হওয়া প্রতিটি ভিডিও—ছোট হোক বা দীর্ঘ—এবার থেকে স্বয়ংক্রিয়ভাবে রিলস হিসেবে গণ্য হবে।

এই পরিবর্তনের ফলে ব্যবহারকারীদের আর আলাদাভাবে ‘ভিডিও’ ও ‘রিলস’ বেছে নেওয়ার প্রয়োজন হবে না। ভিডিও ও রিল এখন একীভূত হয়ে যাবে একটি প্ল্যাটফর্মে। অর্থাৎ ফেসবুকে আয়ের সুযোগ থাকবে শুধুমাত্র রিলসের মাধ্যমেই।

আগে ফেসবুকে ভিডিও ও রিলস ছিল আলাদা দুটি বিভাগ। এবার Meta নিয়ে আসছে একটি সিঙ্গেল ইন্টারফেস, যেখানে কনটেন্ট নির্মাতারা সহজেই ভিডিও তৈরি, এডিট ও শেয়ার করতে পারবেন একই প্ল্যাটফর্মে। এতে করে ব্যবহারকারীদের অভিজ্ঞতা হবে আরও সহজ ও গতিশীল।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অনেকেই ফেসবুকে ভিডিও আপলোড করে মাসে লাখ লাখ টাকা আয় করতেন। কিন্তু নতুন নীতিমালায় সাধারণ ভিডিও থেকে আর আয়ের সুযোগ থাকবে না। আয়ের উৎস সীমিত হয়ে যাবে রিলস প্ল্যাটফর্মেই।

আগে ফেসবুক রিলসের সময়সীমা ছিল সর্বোচ্চ ৬০ থেকে ৯০ সেকেন্ড। নতুন আপডেট অনুযায়ী, ব্যবহারকারীরা চাইলে ৩০ সেকেন্ডের শর্ট ক্লিপ কিংবা ১০ মিনিটের দীর্ঘ টিউটোরিয়াল ভিডিও—সবই রিলস হিসেবে আপলোড করতে পারবেন। এই ফিচারটি ভিডিও নির্মাতাদের জন্য ব্যাপক সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে।

নতুন সিস্টেমের অংশ হিসেবে ফেসবুকে যুক্ত হচ্ছে উন্নত এডিটিং ও ক্রিয়েটিভ টুলস। ভিডিও আরও আকর্ষণীয় ও পেশাদার করে তুলতে ব্যবহারকারীরা সহজেই ইন-অ্যাপ টুলস ব্যবহার করতে পারবেন।

বিশ্লেষকদের মতে, এই পরিবর্তনের মাধ্যমে ফেসবুক ভিডিও কনটেন্টকে শর্টফর্ম ফরম্যাটে একীভূত করে টিকটক ও ইনস্টাগ্রামের রিলসের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামছে। ফলে, নির্মাতাদেরও কনটেন্ট তৈরির ধরণে আনতে হবে পরিবর্তন।