সেলফি থেকেই বয়স ও রোগ শনাক্ত করবে এআই, আসছে ‘ফেসএজ’ প্রযুক্তি

সেলফি থেকেই বয়স ও রোগ শনাক্ত করবে এআই, আসছে ‘ফেসএজ’ প্রযুক্তি
নিউজ ডেস্ক
২৮ মে ২০২৫

একটি মাত্র সেলফি দিলেই জানিয়ে দেবে আপনার আসল বয়স কত, শরীরে লুকিয়ে থাকা কোন রোগ দেখা দিতে পারে ভবিষ্যতে। বিজ্ঞান এখন শুধু ভাবনার বিষয় নয়, বাস্তবতা। আর সেটাই প্রমাণ করে দিচ্ছে নতুন একটি এআই টুল—‘ফেসএজ’ (FaceAge)।

আমেরিকার বস্টনের একটি স্বাস্থ্য প্রযুক্তি সংস্থা এই ফেসএজ এআই মডেলটি তৈরি করেছে। এই মডেলটি এমন এক ডিপ লার্নিং অ্যালগরিদম-এর ওপর ভিত্তি করে কাজ করে, যা মানুষের মুখের ছবি বিশ্লেষণ করে তার বায়োলজিক্যাল এজ এবং সম্ভাব্য রোগব্যাধির ঝুঁকি শনাক্ত করতে সক্ষম।

ডাক্তাররা বহু আগে থেকেই রোগীর মুখ দেখে প্রাথমিক অনুমান করে থাকেন—এই ক্ষমতাকেই বলা হয় ‘ক্লিনিক্যাল আই’। ফেসএজ মূলত সেই ধারণাকেই ডিজিটাল রূপ দিচ্ছে। গবেষকরা বলছেন, “এটি কোনোভাবেই চিকিৎসকদের কাজের বিকল্প নয় বরং তাঁদের বিশ্লেষণকে আরও দৃঢ় করতে সহায়ক একটি হাতিয়ার।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এই এআই মডেল নিয়ে ইতোমধ্যে একটি গবেষণা প্রকাশিত হয়েছে ‘ল্যানসেট ডিজিটাল হেলথ’-এ। সেখানে ফেসএজের কার্যকারিতা এবং নির্ভুলতার উপর পাইলট স্টাডির ফলাফল উপস্থাপন করা হয়েছে। গবেষণা অনুযায়ী:

 কীভাবে কাজ করে ফেসএজ?

  • 1.  ব্যবহারকারী একটি সেলফি আপলোড করবে।

  • 2.  এআই মডেল ছবিটি বিশ্লেষণ করে ত্বকের গঠন, চোখের চারপাশের রেখা, মুখাবয়বের গঠন ইত্যাদি দেখে তথ্য অনুমান করবে।

  • 3.  ফলাফলে পাওয়া যাবে বায়োলজিক্যাল এজ, সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে ধারণা।

প্রযুক্তিবিদদের মতে, “ফেসএজের মতো টুলগুলো স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রিভেন্টিভ হেলথকেয়ারে নতুন দিগন্ত খুলে দেবে। ভবিষ্যতে এটি নিয়মিত মেডিকেল চেকআপের অংশ হতে পারে।”