পাঁচ সচিব ও এক চেয়ারম্যানকে বাধ্যতামূলক অবসর দিল সরকার

জাতীয়
পাঁচ সচিব ও এক চেয়ারম্যানকে বাধ্যতামূলক অবসর দিল সরকার

মোহাম্মদ সালাহ উদ্দিন, সুকেশ কুমার সরকার, কাজী এনামুল হাসান (বা থেকে উপরে), ড. মো. সহিদ উল্যাহ ও মুহম্মদ ইব্রাহিম (বা থেকে নিচে)। ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক
২০ জুন ২০২৫

সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে দেশের পাঁচজন সচিব ও একজন চেয়ারম্যানকে। ১৯ জুন (বৃহস্পতিবার) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একাধিক পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন—

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই কর্মকর্তারা সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ করেছেন এবং জনস্বার্থে তাদের অবসর দেওয়া হয়েছে। আইন অনুযায়ী তারা বিধি মোতাবেক সব অবসর সুবিধা পাবেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আইন অনুযায়ী বৈধ, তবে প্রশ্নও উঠছে

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুসারে, ২৫ বছর পূর্ণ হওয়ার পর কোনো কর্মকর্তাকে সরকার প্রয়োজন মনে করলে অবসর দিতে পারে। তবে এই ধরনের অবসরে পাঠানোর ক্ষেত্রে সুনির্দিষ্ট কারণ প্রকাশ না করায় তা নিয়ে নানা মহলে আলোচনা তৈরি হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, সরকার প্রশাসনে গতি আনতে কিংবা ভবিষ্যৎ কর্মপরিকল্পনার অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নিতে পারে। অন্যদিকে, কেউ কেউ এটিকে প্রশাসনিক “পুনর্গঠন” বললেও, কেউ কেউ এ নিয়ে স্বচ্ছতার প্রশ্ন তুলেছেন।