স্পাইডার-ম্যানের নতুন অভিযানে ফিরছেন দ্য পানিশার, বড় পর্দায় চমক মার্ভেলের
মার্ভেল প্রেমীদের জন্য আসছে নতুন চমক। বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-তে দেখা যাবে এক পরিচিত মুখ — দ্য পানিশার। আবারও সেই ভয়ঙ্কর প্রতিশোধপরায়ণ চরিত্রে ফিরছেন জন বারনথাল।
২০১৬ সালে নেটফ্লিক্সের ‘ডেয়ারডেভিল’ সিরিজে প্রথমবার দ্য পানিশার (ফ্রাঙ্ক ক্যাসেল) চরিত্রে অভিষেক ঘটে জন বারনথালের। এরপর ২০১৭ সালে ‘The Punisher’ নামে আলাদা সিরিজেও মূল চরিত্রে অভিনয় করেন তিনি। চলতি বছর ডিজনি প্লাসের ‘Daredevil: Born Again’ সিরিজে তাকে ফের দেখা গেছে এই রোলেই।
তবে এবার প্রথমবারের মতো এই চরিত্রটি পা রাখছে বড় পর্দায়। ২০২৬ সালে মুক্তির অপেক্ষায় থাকা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ছবিতে জন বারনথাল থাকবেন গুরুত্বপূর্ণ চরিত্রে
জানা গেছে, ‘King Richard’ খ্যাত পরিচালক রেইনাল্ডো মার্কাস গ্রিন মার্ভেল প্রযোজিত একটি বিশেষ ‘দ্য পানিশার’ প্রজেক্ট পরিচালনা করবেন, যার মুক্তি নির্ধারিত ২০২৬ সালের মধ্যভাগে।
‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ হবে টম হল্যান্ড অভিনীত স্পাইডার-ম্যান সিরিজের চতুর্থ কিস্তি। পূর্ববর্তী তিনটি চলচ্চিত্র বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। নতুন ছবিতে থাকছেন আগের মতোই জেনদায়া (এমজে) ও জ্যাকব বাথালন (নেড)।
এছাড়া, নতুন মুখ হিসেবে থাকবেন ‘Stranger Things’ খ্যাত তরুণ অভিনেত্রী স্যাডি সিংক।
ছবিটি পরিচালনা করছেন ‘Shang-Chi and the Legend of the Ten Rings’ খ্যাত পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন।
‘Spider-Man: Brand New Day’ ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পাবে ২০২৬ সালের ৩১ জুলাই।
চলচ্চিত্র বিশ্লেষকদের ধারণা, দ্য পানিশারের এই সংযুক্তি সিনেমাটিকে আরও গাঢ় ও অ্যাকশনভিত্তিক করে তুলবে, যা দর্শকদের জন্য ভিন্ন মাত্রার অভিজ্ঞতা হতে যাচ্ছে।


