ঘরে বসে আয় করার নামে প্রতারণা, গাজীপুরে চীনা নাগরিকসহ গ্রেফতার ৫

দেশজুড়ে
ঘরে বসে আয় করার নামে প্রতারণা, গাজীপুরে চীনা নাগরিকসহ গ্রেফতার ৫
নিউজ ডেস্ক
২৪ জুন ২০২৫

ঘরে বসে আয় করার লোভনীয় প্রলোভনে ফেলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল একটি প্রতারক চক্র। সেই চক্রের চীনা নাগরিকসহ পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)।

মঙ্গলবার বিকেলে জিএমপি কমিশনার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গ্রেফতারকৃতরা হলেন:

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পুলিশ জানিয়েছে, চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ‘ওয়ার্ক ফ্রম হোম’ বিজ্ঞাপন দিয়ে মানুষকে আকৃষ্ট করত। এরপর বিভিন্ন প্রলোভনে টাকা আদায় করত। তদন্তে উঠে এসেছে, চীনা নাগরিক মা ফিউবিন তার বাংলাদেশি সহযোগীদের ব্যাংক, বিকাশ ও নগদ অ্যাকাউন্ট ব্যবহার করে ভুক্তভোগীদের অর্থ আত্মসাৎ করতেন এবং সেই টাকা নিজের অ্যাকাউন্টে স্থানান্তর করতেন।

ঘটনার পর জিএমপি সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন—

  • উপ-পুলিশ কমিশনার এসএম শফিকুল ইসলাম,

  • ডিসি (উত্তর) রেজাউর রহমান,

  • ডিসি (দক্ষিণ) অশোক কুমার পাল,

  • সহকারী কমিশনার (ডিবি) আমির হোসেন প্রমুখ।