ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাব স্যার সলিমুল্লাহর জন্মবার্ষিকী উদযাপন, দাবি উত্থাপন করলেন চিত্রনায়ক নাঈম

বিনোদন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাব স্যার সলিমুল্লাহর জন্মবার্ষিকী উদযাপন, দাবি উত্থাপন করলেন চিত্রনায়ক নাঈম
নিউজ ডেস্ক
২৫ জুন ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পথিকৃৎ নবাব স্যার সলিমুল্লাহর ১৫৩তম জন্মবার্ষিকী আজ জাঁকজমক আয়োজনে উদযাপন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দিনব্যাপী এই আয়োজন হয় ঐতিহাসিক সলিমুল্লাহ মুসলিম হলে, যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক নাঈম, যিনি নিজেও নবাব সলিমুল্লাহর বংশধর।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নাঈম সলিমুল্লাহ পরিবারের পক্ষ থেকে কয়েকটি দাবির কথা তুলে ধরেন, যেগুলো নবাব সলিমুল্লাহর অবদানকে আরও দৃশ্যমান ও স্মরণীয় করে তোলার লক্ষ্যে করা হয়েছে।

তিনি জানান, “এই দাবিগুলো কেবল আমাদের পারিবারিক দাবিই নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাধারণ নাগরিকদের সম্মিলিত প্রত্যাশা।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই দাবিগুলো ইতিবাচকভাবে গ্রহণ করেছে বলেও জানিয়েছেন তিনি।

অনুষ্ঠান শেষে নাঈম তার ফেসবুক পোস্টে লেখেন –

“৭ জুন ছিল নবাব স‍্যার সলিমুল্লাহ বাহাদুরের জন্মদিন। সলিমুল্লাহ মুসলিম হলে আয়োজিত অনুষ্ঠানে আমরা পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলাম। আমাদের পেশ করা দাবিগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সানন্দে গ্রহণ করেছে।”

তিনি বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসন, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নবাব স্যার সলিমুল্লাহ ছিলেন বাংলার মুসলমানদের রাজনৈতিক ও শিক্ষাগত জাগরণের অগ্রপথিক। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তার অবদান ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯২১ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে তার নেওয়া উদ্যোগ ও প্রস্তাব আজও স্মরণীয়।

অনুষ্ঠানে ছিল: