ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই করছে এনসিপি: নাহিদ

জাতীয়
ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই করছে এনসিপি: নাহিদ
নিউজ ডেস্ক
৮ জুলাই ২০২৫

কুষ্টিয়ায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে গণআন্দোলনের গুরুত্বের ওপর জোর দিয়ে বলেছেন, “দেশের স্বার্থবিরোধী যেকোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া হবে।”

৮ জুলাই মঙ্গলবার অনুষ্ঠিত এ কর্মসূচিতে নাহিদ ইসলাম বলেন, “নিহত ছাত্র নেতা আবরার ফাহাদ আমাদের জন্য এক আদর্শ। তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেছিলেন। সেই সংগ্রামের পথে আমরা অনড়।”

তিনি কুষ্টিয়াবাসীকে আহ্বান জানান, নতুন সংবিধান প্রণয়ন, বিচার ও প্রশাসনিক সংস্কার সম্পন্ন না হওয়া পর্যন্ত এনসিপির পাশে থাকতে। “আমরা বৈষম্যহীন ও ন্যায়সঙ্গত একটি বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর,” জানান নাহিদ।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অনুষ্ঠানে দলের মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী বলেন, “দেশে ফ্যাসিবাদী শক্তির উত্থান রোধ করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি।”

এদিকে, কর্মসূচির আগে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা নিহত আবরার ফাহাদের কবর জিয়ারত করেন।