আলিয়া মাদ্রাসায় দাখিল ও আলিম স্তরে ব্যবসায় শিক্ষা চালু হচ্ছে ২০২৬ সাল থেকে

শিক্ষা
আলিয়া মাদ্রাসায় দাখিল ও আলিম স্তরে ব্যবসায় শিক্ষা চালু হচ্ছে ২০২৬ সাল থেকে
নিউজ ডেস্ক
১৪ আগস্ট ২০২৫

আলিয়া মাদ্রাসার দাখিল ও আলিম পর্যায়ে ২০২৬ শিক্ষাবর্ষ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগ চালু করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৩ আগস্ট) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. উবায়দুর রহমান সাহেল স্বাক্ষরিত একটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদ্রাসাগুলোর শিক্ষার্থীদের আধুনিক ও কর্মমুখী শিক্ষার সঙ্গে যুক্ত করতে ২০২৬ শিক্ষাবর্ষ থেকে দাখিল ও আলিম স্তরে ব্যবসায় শিক্ষা বিভাগ অন্তর্ভুক্ত করা হবে।

এই সিদ্ধান্ত বাস্তবায়নে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে:

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

  • দাখিল ও আলিম স্তরে উপযোগী পাঠ্যক্রম ও পূর্ণাঙ্গ সিলেবাস প্রণয়ন

  • বিষয়ভিত্তিক পাঠ্যপুস্তক নির্ধারণ ও প্রস্তুতকরণ

  • প্রাথমিকভাবে কিছু মাদ্রাসা নির্বাচন করে সেখানে পরীক্ষামূলকভাবে বিভাগ চালু করা

  • সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান

  • প্রয়োজন অনুযায়ী শিক্ষক নিয়োগে এনটিআরসিএর মাধ্যমে উদ্যোগ গ্রহণ

  • শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করা

মাদ্রাসা শিক্ষাকে আরও বাস্তবমুখী ও কর্মসংস্থানবান্ধব করতে সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকেই।

উল্লেখ্য, এর আগে আলিয়া মাদ্রাসাগুলোতে বিজ্ঞান ও মানবিক বিভাগের পাশাপাশি কারিগরি শিক্ষা চালুর প্রক্রিয়াও শুরু হয়েছিল, যা বর্তমানে আংশিকভাবে বাস্তবায়িত হয়েছে।