ইসরায়েলকে সমর্থন করায় এজেন্টকে বরখাস্ত করলেন ডুয়া লিপা

বিনোদন
ইসরায়েলকে সমর্থন করায় এজেন্টকে বরখাস্ত করলেন ডুয়া লিপা
নিউজ ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৫

ফেস্টিভ্যালে একটি ফিলিস্তিনপন্থী ব্যান্ডকে বাদ দেওয়ার আহ্বানে স্বাক্ষর করার জেরে। এজেন্টের এমন পদক্ষেপকে নিজের রাজনৈতিক ও নৈতিক অবস্থানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ মনে করেছেন এই পপ তারকা।

জুলাইয়ে অনুষ্ঠিত গ্লাস্টনবেরি ফেস্টিভ্যালে আইরিশ র‍্যাপ ব্যান্ড নীক্যাপ-কে অংশ নেওয়া থেকে বিরত রাখতে উৎসবের আয়োজক মাইকেল ইভিসের কাছে একদল শিল্পী ও এজেন্ট একটি ব্যক্তিগত চিঠি পাঠান। চিঠিতে বলা হয়, ব্যান্ডটির বিরুদ্ধে হিজবুল্লাহ ও হামাস সমর্থনের অভিযোগ রয়েছে।

চিঠির স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন ডুয়া লিপার এজেন্ট ডেভিড লেভি। কিন্তু বিষয়টি গোপন না থেকে জনসমক্ষে চলে আসলে তা নিয়ে সংগীত অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। অনেকেই এই পদক্ষেপকে মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী ও পক্ষপাতমূলক বলেও মন্তব্য করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিতর্ক সত্ত্বেও নীক্যাপ নির্ধারিত সময়েই ফেস্টিভ্যালে তাদের পারফরম্যান্স সম্পন্ন করে। তবে ব্যান্ডটি আগে থেকেই যুক্তরাজ্যে সন্ত্রাসবাদ আইনে মামলার মুখোমুখি। তাদের সদস্যদের বিরুদ্ধে গত নভেম্বরে একটি পারফর্মেন্সে হিজবুল্লাহর পতাকা প্রদর্শনের অভিযোগ আনা হয়, যদিও ব্যান্ডটি এই অভিযোগ অস্বীকার করেছে।

সংগীতভিত্তিক সংবাদমাধ্যম Euros এবং The Daily Mail–এর বরাত দিয়ে জানা যায়, ডুয়া লিপা মনে করেন, গাজায় ইসরায়েলের হামলা এবং ফিলিস্তিনিদের মানবিক সংকট নিয়ে তার অবস্থান সুস্পষ্ট, যা এজেন্ট লেভির পদক্ষেপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে:

“ডুয়া লিপা মনে করেন, তার এজেন্ট ফিলিস্তিনি জনগণের দুর্ভোগকে উপেক্ষা করেছেন এবং সেইসঙ্গে মতপ্রকাশের স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করেছেন।”

বর্তমানে বিশ্বসংগীতের অনেক তারকাই গাজা পরিস্থিতি নিয়ে সোচ্চার, বিশেষ করে গত বছর থেকে ইসরায়েল-ফিলিস্তিন সংকট নতুন মাত্রায় পৌঁছানোর পর। ডুয়া লিপা নিজেও আগে ফিলিস্তিনিদের অধিকার নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন।