রেকর্ড গড়েই চলেছে ‘কান্তারা চ্যাপ্টার ১’: বাহুবলী ও সালারকেও ছাড়িয়ে গেল

বিনোদন
রেকর্ড গড়েই চলেছে ‘কান্তারা চ্যাপ্টার ১’: বাহুবলী ও সালারকেও ছাড়িয়ে গেল
নিউজ ডেস্ক
১৩ অক্টোবর ২০২৫

২০২২ সালের চমকপ্রদ হিট ‘কান্তারা’ দিয়ে যাত্রা শুরু, এবার ‘কান্তারা চ্যাপ্টার ১’ দিয়ে রীতিমতো ইতিহাস লিখছেন অভিনেতা ও নির্মাতা ঋষভ শেঠি। সিনেমাটি মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে এগিয়ে চলেছে। দর্শক-সমালোচক উভয়ের ভূয়সী প্রশংসা অর্জনের পাশাপাশি আয়েও ছাড়িয়ে গেছে বাহুবলী, সালার ও সাইয়ারা’র মতো বিগ বাজেট ব্লকবাস্টারকে।

বক্স অফিস বিশ্লেষক ওয়েবসাইট ‘স্যাকনিল্ক’ এর তথ্যমতে, ‘কান্তারা চ্যাপ্টার ১’ তার উদ্বোধনী সপ্তাহে আয় করেছে প্রায় ৩৩৭.৪ কোটি রুপি। দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেই, শুধু দশম দিনেই সিনেমাটি আয় করেছে ৩৯ কোটি রুপি, যা আগের দিনের তুলনায় ৭৫% বেশি। এখন পর্যন্ত কেবল ভারতীয় বক্স অফিসে মোট আয় দাঁড়িয়েছে ৪৩৭.৬৫ কোটি রুপি।

সিনেমাটি এরইমধ্যে ছাড়িয়ে গেছে—

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সালার: পার্ট ১ – সিজফায়ার (৪০৬.৪৫ কোটি)

বাহুবলী: দ্য বিগিনিং (৪২০ কোটি)

সাইয়ারা (৪০৯ কোটি)

রজনীকান্তের জেলার (৪০৭ কোটি)

এ মুহূর্তে এটি ভারতের অন্যতম সর্বাধিক আয় করা সিনেমাগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে।

সিনেমার গল্প, পারফরম্যান্স, ব্যাকগ্রাউন্ড স্কোর এবং ভিজ্যুয়াল ম্যাজিক নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন দর্শকরা। অনেকে বলছেন, “এটা শুধুই একটি সিনেমা নয়, বরং দক্ষিণ ভারতীয় সংস্কৃতি ও বিশ্বাসের এক চিত্রময় উপস্থাপনা।”

ঋষভ শেঠি এরইমধ্যে জানিয়েছেন, কান্তারা সিরিজ নিয়ে তার আরও পরিকল্পনা রয়েছে। ভক্তদের জন্য চমক আরও আছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।