পড়া মনে রাখার জন্য কোরআনে বর্ণিত সহজ দোয়া

ধর্ম
পড়া মনে রাখার জন্য কোরআনে বর্ণিত সহজ দোয়া
নিউজ ডেস্ক
১৯ নভেম্বর ২০২৫

পড়াশোনায় মনোযোগ ধরে রাখা ও মুখস্থ শক্তি বাড়ানোর লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে সম্প্রতি আলোচনায় এসেছে কোরআনে বর্ণিত কয়েকটি দোয়া। ইসলামী নির্দেশনা অনুযায়ী, জ্ঞান বৃদ্ধি এবং প্রজ্ঞা অর্জনের জন্য বিশেষ কিছু দোয়া পড়ার কথা বলা হয়েছে।

কোরআনের সুরা ত্বহা (আয়াত ১১৪)-তে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন:

رَبِّ زِدْنِي عِلْمًا
উচ্চারণ: রাব্বি যিদনি ইলমা
অর্থ: হে আমার রব! আমার জ্ঞান বৃদ্ধি করুন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তাফসিরে বলা হয়েছে, নবীজি (সা.) যখন জিবরাইল (আ.)-এর সঙ্গে দ্রুত ওহি পড়ার চেষ্টা করতেন, তখন আল্লাহ তাকে তাড়াহুড়া না করে এই দোয়া পড়ার নির্দেশ দেন।

১. সুরা ত্বহা (আয়াত ২৫–২৮):

رَبِّ ٱشْرَحْ لِى صَدْرِى …
উচ্চারণ: রব্বিশ রাহলী সদরী ওয়া ইয়াসসিরলী আমরী…
অর্থ: হে আল্লাহ, আমার বক্ষ প্রসারিত করুন, আমার কাজ সহজ করুন, কথা বলার জড়তা দূর করুন।

এই দোয়াটি আত্মবিশ্বাস বাড়াতে এবং বক্তব্য বুঝতে-বুঝাতে সহায়ক হিসেবে বর্ণিত।

২. সুরা বাকারা (আয়াত ৩২):

سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا…
উচ্চারণ: সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা…
অর্থ: আমরা কিছুই জানি না, আপনি যা শিখিয়েছেন তাই আমাদের জ্ঞান।

জ্ঞান অর্জনে বিনয় শেখায় এ দোয়া।

৩. হাদিসে বর্ণিত দোয়া (তিরমিজি ৩৫৯৯):

اللَّهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي…
উচ্চারণ: আল্লাহুম্মান-ফা’নি বিমা আল্লামতানি…
অর্থ: হে আল্লাহ! উপকারী জ্ঞান দান করুন, আমার ইলম বাড়ান এবং আমাকে জাহান্নামিদের অবস্থা থেকে রক্ষা করুন।

মাদরাসা ও সাধারণ শিক্ষার্থীদের অনেকেই পরীক্ষার আগে এসব দোয়া পড়ছেন বলে জানানো হয়েছে। আলেমরা বলছেন, পড়াশোনায় মনোযোগ বজায় রাখা ও চিন্তাশক্তি উন্নত করতে আল্লাহর কাছে দোয়া করা সুন্নাহর অংশ।