মরা ত্বক বা খুশকির মতো চামড়া উঠলে কি অজু নষ্ট হয়?

ধর্ম
মরা ত্বক বা খুশকির মতো চামড়া উঠলে কি অজু নষ্ট হয়?
নিউজ ডেস্ক
২৭ নভেম্বর ২০২৫

অনেক সময় শরীরের কনুই, হাঁটু, হাত-পা, পিঠ বা মাথার ত্বক থেকে সাপের মতো চামড়া উঠে আসে। কখনো কখনো খুশকির মতো চামড়া মাথা থেকে উঠে যেতে পারে।

ত্বকবিজ্ঞানের মতে, সাধারণভাবে প্রতি ২৭ দিনে ত্বক পুনর্জন্ম হয়। এই প্রক্রিয়ায় পুরনো চামড়া ছিঁড়ে পড়ে। তবে মরা চামড়া দেহে মিশে থাকলে ব্রণ, চুল পড়া বা লোমকূপ বন্ধ হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। এজন্য নিয়মিত গোসল ও ঘষামাজা করা গুরুত্বপূর্ণ।

তবে ঘষামাজার প্রয়োজন ছাড়া অনেক সময় নিজে থেকেই চামড়া উঠে যায়। বিশেষ করে অজু বা ধোয়াপানের সময় এমন ঘটনা বেশি দেখা যায়। তখন প্রশ্ন ওঠে—মরা চামড়া থাকলে কি অজু বৈধ হবে?

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিশিষ্ট আলেমরা বলেছেন, মরা চামড়া থাকলে তার ওপরেই অজু করা যাবে। অজু শেষে চামড়া উঠলেও নতুন করে ধোয়ার বা অজু করার প্রয়োজন নেই।

(সূত্র: ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত, ৩/৬২)