খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স কাতারের ব্যবস্থা করা হচ্ছে, যা জার্মানির একটি কোম্পানি পরিচালনা করবে। কাতার দূতাবাস জানিয়েছে, ৬ ডিসেম্বর বিকেল ৫টায় বিমানটি ঢাকায় অবতরণ করবে। প্রয়োজনীয় সব ‘অবতরণ অনুমতি’ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
এর আগে, দুপুরে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছিল, কারিগরি ত্রুটির কারণে মূল পরিকল্পিত এয়ার অ্যাম্বুলেন্স এ-৩১৯ ঢাকায় আসতে পারছে না। তবে কাতার অন্য দেশ থেকে বিকল্প ব্যবস্থা করেছে।
খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাত্রায় থাকবেন তাঁর ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, যিনি দুপুরে ঢাকায় পৌঁছেছেন।
উল্লেখ্য, চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেয়া হয়েছিল। চিকিৎসা শেষে ৫ মে তিনি একই বিমানে দেশে ফেরেন।
গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় ও শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে ৩০ নভেম্বর তাকে সিসিইউতে রাখা হয় এবং ভেন্টিলেশনে রাখা হয়েছে।
বর্তমানে যুক্তরাজ্য ও চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা দেশে পৌঁছেছেন। গত ৪ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের বৈঠক শেষে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন জানান, “পরিস্থিতি আগের থেকে উন্নতি হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া পরিবার বা দল কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা আল্লাহর অশেষ মেহেরবানিতে আশাবাদী।”


