১০ ডিসেম্বর ঢাকায় আসার অনুমতি চেয়েছে এয়ার অ্যাম্বুলেন্স

রাজনীতি
১০ ডিসেম্বর ঢাকায় আসার অনুমতি চেয়েছে এয়ার অ্যাম্বুলেন্স
নিউজ ডেস্ক
৭ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। কাতার সরকারের ব্যবস্থাপনায় ভাড়া করা একটি এয়ার অ্যাম্বুলেন্স আগামী ৯ ডিসেম্বর ঢাকায় অবতরণের অনুমতি চেয়েছে। অনুমতি পেলে ১০ ডিসেম্বর খালেদা জিয়াকে নিয়ে বিমানটি লন্ডনের উদ্দেশে রওনা দেবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জার্মান এভিয়েশন কোম্পানি এফএআই অ্যাভিয়েশন গ্রুপ তৃতীয় পক্ষের মাধ্যমে উড্ডয়ন ও অবতরণের সময়সূচি অনুমোদনের জন্য আবেদন করেছে। বেবিচক আবেদনটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

বেবিচক আরও জানায়, কাতার সরকার খালেদা জিয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে তা হচ্ছে বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ (CL60)। দীর্ঘ দূরত্বের মেডিক্যাল ইভাকুয়েশনে ব্যবহৃত এই বিমানটি জার্মানির অন্যতম শীর্ষ এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান পরিচালনা করে থাকে। শক্তিশালী ট্রান্সকন্টিনেন্টাল সক্ষমতার কারণে ঢাকা থেকে লন্ডনের মতো দীর্ঘ রুটে রোগী পরিবহনে এটি বিশেষভাবে উপযোগী।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এয়ার অ্যাম্বুলেন্সের অনুমতি মিললেই খালেদা জিয়ার বিদেশ যাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।