অভিনয়জীবনের শুরুতে ওজন নিয়ে কটাক্ষ, মানসিক শক্তি খুঁজে পেয়েছেন রাধিকা

বিনোদন
অভিনয়জীবনের শুরুতে ওজন নিয়ে কটাক্ষ, মানসিক শক্তি খুঁজে পেয়েছেন রাধিকা
নিউজ ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৫

বলিউডে চেহারার গঠন ও ওজন নিয়ে সমালোচনা নতুন কিছু নয়। অনেক নায়িকা-নায়কের ক্যারিয়ারে এর প্রভাব পড়েছে। সম্প্রতি এই অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী রাধিকা আপ্তে।

রাধিকা জানান, তার অভিনয়জীবনের প্রথম দিকে একটি বড় প্রযোজনা সংস্থার ছবিতে কাজ করার সুযোগ পান। কিন্তু শুটিং শুরুর আগে তিনি ভ্রমণে যাচ্ছেন বলে জানিয়ে দেন এবং তখন ডায়েট না করার কথাও স্পষ্টভাবে জানান। ভ্রমণের পর তার ওজন প্রায় চার কেজি বৃদ্ধি পায়।

অভিনেত্রী বলেন, “ওজন বেড়ে যাওয়ার পরও জানতাম যে দ্রুত তা কমিয়ে আনতে পারব। কিন্তু শুটিংয়ের আগে আমার একটি ফটোশুট করা হয়, যেখানে আমার ওজন বেশি দেখাচ্ছিল। সেই কারণে আমাকে প্রজেক্ট থেকে বাদ দেওয়া হয়।” পরবর্তীতে সেই ছবিতে অন্য নায়িকাকে কাস্ট করা হয় এবং ছবিটি বক্স অফিসে সাফল্যও পায়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রাধিকা জানিয়েছেন, এই ঘটনা তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। তিনি বললেন, “ওজন বাড়লে আমার ভীতি কাজ করত। মনে হতো তা দ্রুত কমাতে হবে।” পরে তিনি মনোবিদের সাহায্য নিয়ে মানসিক চাপ কাটিয়ে ওঠেন। সন্তান জন্মের পরও তার ওজন বেড়ে যায়, তবে এবার আর এ ধরনের সমালোচনার মুখে পড়তে হয়নি। পরিবর্তিত চেহারার সঙ্গে আত্মবিশ্বাসে তিনি শুটিং ফ্লোরে ফিরে আসেন।

রাধিকা মনে করেন, জীবনের শুরুতে পাওয়া এই অভিজ্ঞতা তাকে মানসিকভাবে আরও শক্তিশালী করেছে এবং নিজেকে গ্রহণ করার শিক্ষা দিয়েছে।