সৌদি আরবের যে অনুরোধ প্রত্যাখান করলো বিসিবি

খেলাধুলা
সৌদি আরবের যে অনুরোধ প্রত্যাখান করলো বিসিবি
নিউজ ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৫

সৌদি আরব দীর্ঘমেয়াদী ক্রীড়া পরিকল্পনার অংশ হিসেবে দেশীয় ক্রিকেটকে উন্নত করার লক্ষ্য নিয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে সফল হওয়ার লক্ষ্যে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে খেলোয়াড় ও কোচ চাওয়ার অনুরোধ জানিয়েছিল। তবে বিসিবি সেই অনুরোধ প্রত্যাখান করেছে।

সৌদি আরবের পরিকল্পনা অনুযায়ী, তারা টেস্ট খেলোয়াড়দের বিদেশ থেকে এনে দীর্ঘমেয়াদে দেশের হয়ে খেলাতে চাচ্ছিল। এর আগেও এমন কৌশল প্রয়োগ করেছিল সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ক্রিকবাজকে বলেন, “দুই মাস আগে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে কোচ ও খেলোয়াড় চেয়েছিল—পুরুষ ও নারী দুই বিভাগ থেকেই। কিন্তু আমি কীভাবে নিজের দেশের স্বার্থের বিনিময়ে তাদেরকে খেলোয়াড় সরবরাহ করতে পারি?”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও জানান, সৌদি আরবের পরিকল্পনা স্বাভাবিকভাবেই দেশের ক্রিকেট উন্নয়নের জন্য উদ্দীপ্ত, তবে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়াই মূল ভিত্তি।