ভারতকে উড়িয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন পাকিস্তান

খেলাধুলা
ভারতকে উড়িয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন পাকিস্তান
নিউজ ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৫

ব্যাটে সামির মিনহাজ ও বলে আলি রাজার দুর্দান্ত পারফরম্যান্সে জুনিয়র এশিয়া কাপের ফাইনালে ভারতকে বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। ফাইনালে শক্তিশালী ভারতকে ১৯১ রানে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয় পাকিস্তানি যুবারা।

দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। সামির মিনহাজের ঝোড়ো ইনিংসে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় দলটি। ১১৩ বলে ১৭২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মিনহাজ।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় ভারত। আলি রাজার দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২৬.২ ওভারে ১৫৬ রানে অলআউট হয়ে যায় তারা। আলি রাজা ৪টি উইকেট তুলে নিয়ে পাকিস্তানের জয়ের ভিত গড়ে দেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এই জয়ের মাধ্যমে জুনিয়র এশিয়া কাপে শ্রেষ্ঠত্বের মুকুট পরল পাকিস্তানের মাথায়, আর ফাইনালে একতরফা পারফরম্যান্সে ভারতকে হতাশ হতে হলো।