বিদায়ের সময় ‘আল্লাহ হাফেজ’ বলা কি সুন্নত?

ধর্ম
বিদায়ের সময় ‘আল্লাহ হাফেজ’ বলা কি সুন্নত?
নিউজ ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৫

আমাদের সমাজে কাউকে বিদায় জানানোর সময় ‘আল্লাহ হাফেজ’ বলার প্রচলন দীর্ঘদিনের। এই বাক্যের অর্থ হলো—‘আল্লাহ আপনাকে হেফাজত করুন’। তবে প্রশ্ন উঠছে, বিদায়ের সময় ‘আল্লাহ হাফেজ’ বলা কি ইসলামের সুন্নত?

ইসলামি শরিয়ত অনুযায়ী, কারো সঙ্গে দেখা হলে যেমন ‘আসসালামু আলাইকুম’ বলা সুন্নত, ঠিক তেমনিভাবে বিদায় নেওয়ার সময়ও সালাম দেওয়া সুন্নত। এ বিষয়ে হাদিসে স্পষ্ট নির্দেশনা রয়েছে।

আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, কেউ যখন কোনো মজলিসে প্রবেশ করবে, তখন যেন সে সালাম দেয় এবং যখন মজলিস ত্যাগ করবে, তখনও যেন সালাম দেয়। প্রবেশের সময়ের সালাম যেমন গুরুত্বপূর্ণ, বের হওয়ার সময়ের সালামও তেমনই গুরুত্বপূর্ণ (সুনানে তিরমিজি: ২৭০৬)।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আলেমদের মতে, বিদায়ের সময় সালাম দেওয়াই মূল সুন্নত। তবে দোয়ার অর্থে ‘আল্লাহ হাফেজ’, ‘খোদা হাফেজ’ ইত্যাদি বলা জায়েজ এবং ভালো কাজ। যদিও এসব বাক্য নবীজি (সা.) থেকে নির্দিষ্টভাবে সুন্নত হিসেবে বর্ণিত নয়।

সুতরাং ইসলামী দৃষ্টিকোণ থেকে বিদায়ের সময় সর্বাগ্রে সালাম দেওয়া উচিত। এর সঙ্গে সৌজন্য ও দোয়ার অংশ হিসেবে ‘আল্লাহ হাফেজ’ বলা যেতে পারে, তবে এটিকে সুন্নত বলা সঠিক নয়—এমনটাই মত দিয়েছেন ধর্মীয় বিশেষজ্ঞরা।