মাঠেই হার্ট অ্যাটাক, বাঁচানো গেলো না ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচকে
বিপিএলের চলতি আসরের প্রথম ম্যাচ শুরুর আগে ঢাকার দল ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জ্যাকি মাঠে উপস্থিত ছিলেন খেলোয়াড়দের প্রস্তুতি তদারকি করতে। হঠাৎ তিনি দলের ডাগআউটের কাছে অসুস্থ হয়ে পড়েন।
দলের ফিজিও অবিলম্বে সিপিআর প্রয়োগ করেন এবং তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে পথেই তিনি মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষও তাঁর মৃত্যু নিশ্চিত করেন।
আজই ঢাকা ক্যাপিটালস প্রথম ম্যাচে নেমেছে, যেখানে মোহাম্মদ মিঠুন দলের নেতৃত্ব দিচ্ছেন এবং প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স।
বিপিএল কর্তৃপক্ষ ও ঢাকা ক্যাপিটালস শোক প্রকাশ করেছে এবং পরিবার ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।


