নৌ-দুর্ঘটনায় নিহত ভ্যালেন্সিয়ার নারী দলের কোচ ও তার তিন সন্তান

খেলাধুলা
নৌ-দুর্ঘটনায় নিহত ভ্যালেন্সিয়ার নারী দলের কোচ ও তার তিন সন্তান
নিউজ ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৫

স্পেনের ফুটবল অঙ্গন শোকের ছায়ায় ঘিরে গেছে। ইন্দোনেশিয়ায় অবকাশযাপনের সময় নৌ-দুর্ঘটনায় মারা গেছেন ভ্যালেন্সিয়া সিএফ ফেমেনিনো বি দলের কোচ ফার্নান্দো মার্তিন এবং তার তিন সন্তান।

ভ্যালেন্সিয়া ক্লাব কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, “ইন্দোনেশিয়ায় মর্মান্তিক নৌ-দুর্ঘটনায় আমাদের কোচ ফার্নান্দো মার্তিন এবং তার তিন সন্তান নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এই বিষয়টি নিশ্চিত করেছে। আমরা গভীর শোক প্রকাশ করছি।”

স্থানীয় ও স্পেনের কর্তৃপক্ষ জানায়, শুক্রবার প্রতিকূল আবহাওয়ার মধ্যে লাবুয়ান বাজো দ্বীপের কাছে পাদার আইসল্যান্ড প্রণালীতে ১১ আরোহী নিয়ে একটি নৌকা ডুবে যায়। দুর্ঘটনার পর কিছু আরোহীকে উদ্ধার করা সম্ভব হলেও মার্তিন ও তার তিন সন্তান নিখোঁজ ছিলেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

চলতি বছর ভ্যালেন্সিয়ার নারী দলের বি স্কোয়াডের দায়িত্ব নেওয়া মার্তিনের মৃত্যুতে রিয়াল মাদ্রিদও গভীর শোক প্রকাশ করেছে। আহত ও বেঁচে যাওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন তার স্ত্রী এবং কন্যা, যাদের নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। এই ঘটনায় আরও চারজন ক্রু সদস্য এবং একজন ট্যুর গাইড প্রাণে বেঁচে গেছেন।

ভ্যালেন্সিয়া ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, “ফার্নান্দো মার্তিনের ফুটবল এবং শিক্ষাদানে অবদান অবিস্মরণীয় ছিল। তার মৃত্যু পুরো স্প্যানিশ ফুটবল অঙ্গনের জন্য একটি বড় ক্ষতি।”