২০২৬ সালে ব্যস্ত সূচিতে বাংলাদেশ ক্রিকেট

খেলাধুলা
২০২৬ সালে ব্যস্ত সূচিতে বাংলাদেশ ক্রিকেট
নিউজ ডেস্ক
১ জানুয়ারি ২০২৬

নতুন বছর মানেই নতুন লক্ষ্য ও পরিকল্পনা। আগের বছরের অর্জন-ব্যর্থতা পেছনে ফেলে ২০২৬ সালকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল—নারী ও পুরুষ উভয়ই। আসন্ন বছরজুড়ে ব্যস্ত সূচির মধ্য দিয়ে যেতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের, বিশেষ করে পুরুষ দলকে।

বছরের শুরুতেই বিপিএল শেষে বাংলাদেশ পুরুষ দল অংশ নেবে ভারতের ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে। ফেব্রুয়ারি ও মার্চে অনুষ্ঠেয় এই বৈশ্বিক আসরকে ঘিরে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে লিটন দাসদের।

পুরো ২০২৬ সালে মে মাস ছাড়া প্রায় প্রতিটি মাসেই দেশে কিংবা বিদেশে সিরিজ খেলবে পুরুষ দল। এই বছরে তারা খেলবে ৫টি টেস্ট সিরিজ, ৭টি ওয়ানডে সিরিজ এবং বিশ্বকাপসহ ৫টি টি-টোয়েন্টি সিরিজ।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

চলুন এক নজরে দেখে নেওয়া যাক ২০২৬ সালে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেট সূচি…

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ (ভারত ও শ্রীলঙ্কা)
ফেব্রুয়ারি-মার্চ

পাকিস্তানের বাংলাদেশ সফর
২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি
মার্চ-এপ্রিল

 

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর
৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি
এপ্রিল

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর
৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি
জুন

বাংলাদেশের জিম্বাবুয়ে সফর
২ টেস্ট, ৫ ওয়ানডে
জুলাই

বাংলাদেশের আয়ারল্যান্ড সফর
৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি
আগস্ট

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর
২ টেস্ট
আগস্ট

ভারতের বাংলাদেশ সফর
৩ ওয়ানডে
সেপ্টেম্বর

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর
অক্টোবর-নভেম্বর
২ টেস্ট

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর
২ টেস্ট, ৩ ওয়ানডে
নভেম্বর-ডিসেম্বর

নারী দলের সূচি:

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব
জানুয়ারি-ফেব্রুয়ারি

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
জুন-জুলাই

শ্রীলঙ্কার বাংলাদেশ সফর
৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি
এপ্রিল

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর
৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি
অক্টোবর

বাংলাদেশের নিউজিল্যান্ড সফর
৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি
ডিসেম্বর