এলিমিনেটরে রংপুর-সিলেট লড়াই, টস জিতে ফিল্ডিংয়ে সিলেট
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফ পর্বের এলিমিনেটরে আজ মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে সিলেট টাইটান্স, ফলে ব্যাট হাতে প্রথমে নামছে রংপুর রাইডার্স।
মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুর ১টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে গুরুত্বপূর্ণ এই নকআউট ম্যাচ।
লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল দুটি এলিমিনেটরে লড়ছে। রংপুর রাইডার্স ৬ জয় থেকে সংগ্রহ করেছে ১২ পয়েন্ট, আর সমান ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে প্লে-অফ নিশ্চিত করে সিলেট টাইটান্স।
এই ম্যাচে পরাজিত দলের বিপিএল যাত্রা এখানেই শেষ হবে। অন্যদিকে, জয়ী দল আগামীকাল সন্ধ্যায় কোয়ালিফায়ার টুতে খেলবে কোয়ালিফায়ার ওয়ানে চট্টগ্রাম ও রাজশাহীর মধ্যকার ম্যাচে হেরে যাওয়া দলের বিপক্ষে, যেখানে থাকবে ফাইনালে ওঠার শেষ সুযোগ।


