অজু থাকা অবস্থায় চুল কাটা বা মুণ্ডন করলে কি অজু ভেঙে যায়?

ধর্ম
অজু থাকা অবস্থায় চুল কাটা বা মুণ্ডন করলে কি অজু ভেঙে যায়?
নিউজ ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২৬

ইসলামে অজু (ওযু) একটি গুরুত্বপূর্ণ শর্ত। নামাজের জন্য অজু থাকা আবশ্যক। কিন্তু অনেক সময় অজু থাকা অবস্থায় চুল কাটার মতো দৈনন্দিন কাজগুলো নিয়ে দ্বিধা দেখা দেয়—এগুলো অজু ভঙ্গ করে কি না? সম্প্রতি এই প্রশ্ন নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে।

বিশ্বস্ত হাদিস ও ফিকহীয় পরামর্শ অনুযায়ী অজু থাকা অবস্থায় মাথার চুল ছাটলে বা মুণ্ডন করলে অজু ভেঙে যায় না, ফলে নামাজ পড়তে কোনো বাধা নেই। এর ফলে নতুন করে অজু করার প্রয়োজনও পড়ে না।
একইভাবে দাড়ি-গোঁফ বা নখ কাটলেও অজু ভঙ্গ হয় না।

হাদিসগ্রন্থ মুসান্নাফে ইবনে আবি শাইবা-তে আছে, হাসান বসরি (রহ.)-কে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেন, চুল বা নখ কাটার কারণে অজুর কোনো ক্ষতি হয় না, তাই নতুন করে অজু করার দরকার নেই। (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ৫৭৬)

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ইসলামিক আইন অনুযায়ী অজু ভঙ্গের কিছু নির্দিষ্ট কারণ রয়েছে। গুরুত্বপূর্ণ কিছু কারণ নিচে তুলে ধরা হলো:

১) প্রস্রাব/পায়খানার রাস্তা দিয়ে মল, প্রস্রাব বা বাতাস বের হওয়া

প্রস্রাব, পায়খানা, বাতাস, ক্রিমি ইত্যাদি বের হলে অজু ভেঙে যায়।

২) শরীরের যে কোনো জায়গা থেকে রক্ত বা পুঁজ বের হওয়া

যদি রক্ত বা পুঁজ বের হয়ে গড়িয়ে পড়ে, অজু ভেঙে যায়।

৩) মুখ ভরে বমি হলে

খাবার, পানি, রক্ত বা পিতের পানি মুখ ভরে বমি হলে অজু ভেঙে যাবে।
অল্প অল্প করে কয়েকবার বমি হলে এবং মিলিত পরিমাণ মুখ ভরা বমির সমান হলে অজু ভেঙে যায়।

৪) দাঁত/মাড়ি থেকে রক্ত বের হলে

অল্প রক্ত হলে অজু ভাঙে না, কিন্তু বেশি রক্ত হলে এবং থুথুর চেয়ে রক্ত বেশি হলে অজু ভেঙে যায়।

৫) যৌনাঙ্গ থেকে মযী বের হলে

যৌন উত্তেজনার সময় বীর্য বের হওয়ার আগে যে তরল নির্গত হয়, তা বের হলে অজু ভেঙে যায়।

৬) ইস্তেহাযা রক্ত

নারীদের যৌনাঙ্গ থেকে ইস্তেহাযার রক্ত বের হলে অজু ভেঙে যায়। (হায়েয–নেফাস ছাড়া অন্য অসুস্থতার কারণে রক্ত বের হলে ইস্তেহাযা বলা হয়)

৭) স্তন থেকে রক্ত/পুঁজ বা শরীরের রস বের হলে

দুধ ছাড়া অন্য কিছু বের হলে অজু ভঙ্গ হবে।

৮) যৌনাঙ্গে আঙুল প্রবেশ করানো

নারীরা নিজেদের যৌনাঙ্গে আঙুল প্রবেশ করালে অজু ভেঙে যায়।

৯) পেছনের রাস্তা দিয়ে বাতাস বের হওয়া

নিদ্রা, অচেতনতা বা উন্মাদ অবস্থায় পেছনের রাস্তা দিয়ে বাতাস বের হলে অজু ভেঙে যায়।

১০) নামাজের মধ্যে অট্টহাসি

নামাজের সময় যদি অট্টহাসি হাসা হয়, অজু ভেঙে যায়।