ধানুশের সঙ্গে বিয়ের গুঞ্জন, হাস্যরসেই জবাব দিলেন ম্রুণাল

বিনোদন
ধানুশের সঙ্গে বিয়ের গুঞ্জন, হাস্যরসেই জবাব দিলেন ম্রুণাল
নিউজ ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৬

বিনোদন জগতে গুঞ্জন নতুন কিছু নয়। তারকাদের ব্যক্তিজীবন ঘিরে নানান আলোচনা-সমালোচনা প্রায়ই শিরোনামে আসে। সম্প্রতি তেমনই এক গুঞ্জনের কেন্দ্রে রয়েছেন বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। দক্ষিণী সুপারস্টার ধানুশ–এর সঙ্গে তার বিয়ের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয় তুমুল চর্চা।

তবে অন্যদের মতো বিরক্ত না হয়ে পুরো বিষয়টি বেশ উপভোগ করছেন ম্রুণাল। সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি হাসতে হাসতেই বলেন, “আমার বিয়ের এত আয়োজন হচ্ছে, অথচ আমিই কিছু জানি না! গায়ে হলুদ, সংগীত—সব নাকি ঠিক হয়ে গেছে। আপনারা কিন্তু না খেয়ে যাবেন না!”

ভালোবাসা দিবসের পর আবারও গুঞ্জন নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। রসিকতার সুরে তিনি জানান, এই গুজব তাকে অপ্রত্যাশিত প্রচার এনে দিয়েছে। “আমি নিজের পেছনে ১০ কোটি রুপি খরচ করলেও এত প্রচার পেতাম না। ধানুশের সঙ্গে বিয়ের গল্প ছড়িয়ে আমাকে যে আলোয় এনে ফেলেছেন, তার জন্য রটনাকারীদের ধন্যবাদ,” বলেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ম্রুণাল আরও জানান, আগে তার কোনো জনসংযোগকারী দল ছিল না। কিন্তু ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে চলে আসায় এখন তাকে একটি পিআর টিম গঠন করতে হয়েছে। তবে পুরো ঘটনাকে তিনি ইতিবাচকভাবেই দেখছেন।

স্পষ্ট করে অভিনেত্রী বলেন, মিথ্যা খবরে তিনি একটুও ক্ষুব্ধ নন। বরং ভক্তদের সঙ্গে বিষয়টি হাস্যরসের মধ্য দিয়েই ভাগ করে নিচ্ছেন।

সব মিলিয়ে আবারও প্রমাণ করলেন, অভিনয়ের পাশাপাশি উপস্থিত বুদ্ধি ও রসবোধেও সমান পারদর্শী ম্রুণাল ঠাকুর।