পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে খুনের অভিযোগ প্রাক্তন স্ত্রীর
পাকিস্তানের সাবেক অলরাউন্ডার ইমাদ ওয়াসিম দ্বিতীয় বিয়ের ঘোষণা দেওয়ার পর সামাজিক মাধ্যমে তাকে নিয়ে কড়া অভিযোগ তুলেছেন তার প্রাক্তন স্ত্রী সানিয়া আশফাক।
সানিয়া দাবি করেছেন, ইমাদ তার সঙ্গে দীর্ঘদিন ধরে বিশ্বাসঘাতকতা করেছেন। এক পোস্টে তিনি লেখেন, “এখন সবার সামনে প্রমাণ এসেছে। এই ঘর-ভাঙানি কখনো আমার সন্তানদের কথা ভাবেনি। প্রতারকের মুখোশ অবশেষে খুলে গেছে। আমার সন্তানদের জন্য এবং আমাদের ওপর দিয়ে যা গেছে, তার বিচার চাই।”

তিনি আরও অভিযোগ করেন, ২০২৩ সালের ডিসেম্বরে লাহোরে তার গর্ভপাত করানো হয়েছিল। এ বিষয়ে তার কাছে ভিডিও প্রমাণ রয়েছে বলেও দাবি করেন সানিয়া। তিনি ইমাদকে ‘প্রতারক’ ও ‘খুনি’ আখ্যা দিয়ে ইসলামাবাদ ইউনাইটেড-কে এমন ব্যক্তিকে সুযোগ না দেওয়ার আহ্বান জানান।
সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক– এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব
উল্লেখ্য, ২০১৯ সালে সানিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইমাদ ওয়াসিম। তাদের তিনটি সন্তান রয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের দ্বিতীয় বিয়ের ঘোষণা দেন ইমাদ; তার নতুন স্ত্রীর নাম নায়লা রাজা।
এ বিষয়ে ইমাদ ওয়াসিমের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

