শিক্ষার্থীদের সতর্ক করলেন ইরফান সাজ্জাদ, শিক্ষামন্ত্রীকে ঘিরে স্ট্যাটাস ভাইরাল

বিনোদন
শিক্ষার্থীদের সতর্ক করলেন ইরফান সাজ্জাদ, শিক্ষামন্ত্রীকে ঘিরে স্ট্যাটাস ভাইরাল
নিউজ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৬

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। নতুন সরকারের শপথের দিন দেওয়া তার একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, “শিক্ষার্থীরা তোমরা যারা আগের দিন টিকটক করে পরের দিন পরীক্ষা দিয়ে পাস করে গেছ, তারা আল্লাহর ওয়াস্তে পড়তে বসো। এই লোক কী জিনিস, তোমাদের কোনো আইডিয়া নাই।”

স্ট্যাটাসে তিনি সদ্য দায়িত্ব পাওয়া শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন–এর একটি ছবি যুক্ত করেন। নিজের এসএসসি পরীক্ষার অভিজ্ঞতা উল্লেখ করে সাজ্জাদ লেখেন, “আমাদের এসএসসি পরীক্ষার সময় পাসের হার ছিল ২৮ শতাংশ। আর সেই সময়ে এই ভদ্রলোক (এহসানুল হক মিলন) ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অভিনেতার এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। শত শত ভক্ত পোস্টটি শেয়ার করেন এবং মন্তব্যে নানা রকম প্রতিক্রিয়া জানান। কেউ মজা করে লিখেছেন, আবার কেউ পুরোনো সময়ের কঠোর শিক্ষাব্যবস্থার কথা স্মরণ করেছেন।

নতুন সরকারের শপথের দিন শিক্ষাব্যবস্থা প্রসঙ্গ টেনে আনা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। অনেকেই মনে করছেন, শিক্ষাব্যবস্থার মান ও পাসের হার নিয়ে তার এই মন্তব্য শিক্ষার্থীদের জন্য এক ধরনের সতর্কবার্তা।