রোজা রেখে রক্তদান করা যাবে?

ধর্ম
রোজা রেখে রক্তদান করা যাবে?
নিউজ ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৬

মানবতার সেবা নিঃসন্দেহে মহৎ কাজ। বিশেষ করে রক্তদান—যা অনেক সময় একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রমজান মাসে অনেকেই জানতে চান, রোজা রেখে রক্ত দিলে বা রক্ত নিলে রোজা ভেঙে যাবে কি না।

এ বিষয়ে ফুকাহায়ে কেরামের মত হলো—রোজা রেখে প্রয়োজনে রক্তদান করা বা নিজ শরীরে রক্ত গ্রহণ করা—কোনো অবস্থাতেই রোজা নষ্ট করে না।

কারণ, রক্তদানের ক্ষেত্রে শরীর থেকে রক্ত বের হয়; এতে বাইরের কোনো বস্তু দেহের ভেতরে প্রবেশ করে না। ফলে রোজা ভাঙার কারণও সৃষ্টি হয় না।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অন্যদিকে, চিকিৎসাজনিত কারণে রক্ত গ্রহণের ক্ষেত্রেও তা শরীরের স্বাভাবিক খাদ্যনালির মাধ্যমে প্রবেশ করে না; বরং শিরার মাধ্যমে প্রবেশ করে। তাই অধিকাংশ ফকিহের মতে, রোজা অবস্থায় রক্ত নিলেও রোজা ভেঙে যায় না।

হাদিস শরিফে বর্ণিত আছে, মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) রোজা অবস্থায় সিঙ্গা (হিজামা) লাগিয়েছেন। সিঙ্গার মাধ্যমে শরীর থেকে রক্ত বের করা হয়। এ থেকে বোঝা যায়, রোজা রেখে শরীর থেকে রক্ত বের হলে রোজা নষ্ট হয় না।

তবে ফিকহের কিতাবসমূহে উল্লেখ আছে—এত বেশি পরিমাণে রক্ত দেওয়া মাকরুহ, যার ফলে শরীরে দুর্বলতা সৃষ্টি হয় এবং রোজা পালনে কষ্ট হয়। (আল কাসানি ২/৯২, ইবনে আবিদিন ৩/৪০০, ফতোয়ায়ে হিন্দিয়া ১/২০০)

সুতরাং, রোজা রেখে প্রয়োজনীয় টেস্টের জন্য রক্ত দেওয়া কিংবা কোনো রোগীকে রক্তদান করা শরিয়তসম্মত এবং এতে রোজার কোনো ক্ষতি হয় না। তবে নিজের শারীরিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় রাখা উচিত।