ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তামিমের
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ওপেনার তানজিদ তামিম খেলেছেন তার আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি। মাত্র ৪৭ বলেই ফিফটি পূর্ণ করা তানজিদ পরের ফিফটি ৪৯ বল খেলে ৯৮ বলে তিন অঙ্ক স্পর্শ করেন।
এই ইনিংসের মাধ্যমে তানজিদ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার ১০০ রানের মাইলফলক স্পর্শ করলেও লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩ হাজার রানও পূর্ণ করেছেন। বাংলাদেশকে শক্ত ভিত্তি দিতে এই ইনিংসটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।


