যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা, নিহত অন্তত ৮

যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা, নিহত অন্তত ৮
নিউজ ডেস্ক
২৯ এপ্রিল ২০২৬

যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দক্ষিণ লেবাননে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সর্বশেষ বুধবার ভোরে লেবাননের হানিন শহরে বিমান হামলায় বেশ কয়েকটি ঘরবাড়ি ধ্বংস হয়েছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, শুধু হানিন নয়, এর আগে মঙ্গলবার রাতে নাকুরা শহরেও হামলা চালানো হয়। সেখানে রাতভর বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময় খিয়াম শহরেও বিমান হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।

দক্ষিণ লেবাননে গত কয়েক দিন ধরে সংঘর্ষের তীব্রতা বেড়েছে। সীমান্ত এলাকায় পাল্টাপাল্টি হামলার কারণে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে বলে জানা গেছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি উপেক্ষা করে মঙ্গলবার দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে চালানো ইসরায়েলি হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। লেবাননের সরকারি সূত্রও এই তথ্য নিশ্চিত করেছে।

চলমান উত্তেজনায় সীমান্তবর্তী অঞ্চলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

 

সূত্র: আল-জাজিরা