হজ কবুলের জন্য কী করণীয় জানালেন কাবার ইমাম

ধর্ম
হজ কবুলের জন্য কী করণীয় জানালেন কাবার ইমাম
নিউজ ডেস্ক
৯ মে ২০২৬

শায়খ আবদুল্লাহ আল জুহানি হজযাত্রীদের উদ্দেশে বলেছেন, হজ পালনের আগে নিয়ত বিশুদ্ধ করা এবং উপার্জিত অর্থ হালাল কি না তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবেই আল্লাহর দরবারে হজ কবুল হওয়ার আশা করা যায়।

শুক্রবার (৮ মে) মসজিদুল হারাম–এ জুমার খুতবায় তিনি এসব কথা বলেন।

কাবার ইমাম বলেন, একটি মকবুল হজ অর্জনের জন্য হজের প্রতিটি আমলে হজরত মুহাম্মদ (সা.)–এর সুন্নাহ অনুসরণ করা অপরিহার্য। তিনি হজযাত্রীদের ইবাদতের পাশাপাশি আচরণ ও শিষ্টাচারের প্রতিও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, মসজিদুল হারাম এবং মসজিদে নববী–তে অবস্থানকালে যথাযথ আদব বজায় রাখা হজের ফজিলত বাড়িয়ে দেয়। তাই পবিত্র স্থানগুলোর পরিবেশ রক্ষায় সচেতন থাকা প্রয়োজন।

খুতবার শেষাংশে তিনি স্মরণ করিয়ে দেন, একটি ‘হজে মাবরুর’-এর প্রতিদান একমাত্র জান্নাত। পাশাপাশি হজযাত্রীদের নিরাপত্তা ও সেবায় সৌদি আরব সরকারের নেওয়া আধুনিক ডিজিটাল ব্যবস্থাপনা এবং আলেমদের সেবামূলক উদ্যোগের প্রশংসাও করেন তিনি।

সূত্র: এসপিএ