যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব পাকিস্তানের মাধ্যমে পাঠাল ইরান

যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব পাকিস্তানের মাধ্যমে পাঠাল ইরান
নিউজ ডেস্ক
১০ মে ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের বিপরীতে নিজেদের আনুষ্ঠানিক জবাব পাঠিয়েছে ইরান। রোববার পাকিস্তানের মাধ্যমে এই জবাব ওয়াশিংটনের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পক্ষ থেকে পাঠানো জবাবে আলোচনার প্রথম ধাপেই যুদ্ধ পরিস্থিতি ও শত্রুতার অবসানকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা-এর প্রতিনিধি কামাল হায়দার জানিয়েছেন, ইরানের পাঠানো জবাব পাকিস্তান কর্তৃপক্ষ গ্রহণ করেছে এবং তা যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়ার প্রস্তুতি চলছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। আলোচনার প্রস্তাবে কী কী শর্ত বা পাল্টা প্রস্তাব রয়েছে, সেটিও প্রকাশ করা হয়নি।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক উত্তেজনার মধ্যে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা মধ্যপ্রাচ্যের কূটনৈতিক তৎপরতায় নতুন মাত্রা যোগ করেছে। এখন ওয়াশিংটন ইরানের প্রস্তাবের প্রতি কী ধরনের প্রতিক্রিয়া জানায়, সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

সূত্র: এএফপি, আল-জাজিরা