জানাজার নামাজ আদায়ের নিয়ম ও দোয়া
কোনো মুসলমান মৃত্যুবরণ করলে তার জন্য ক্ষমা ও মাগফিরাত কামনায় বিশেষ নিয়মে যে নামাজ আদায় করা হয়, তাকে জানাজার নামাজ বলা হয়। এটি ফরজে কেফায়া। অর্থাৎ সমাজের কিছু মানুষ আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, আর কেউ না পড়লে সবাই গুনাহগার হবে।
জানাজার নামাজের প্রস্তুতি
- মৃত ব্যক্তিকে কিবলামুখী করে শোয়াতে হবে।
- ইমাম মৃতের বুক বরাবর দাঁড়াবেন।
- অজু ও পবিত্রতা ছাড়া জানাজার নামাজ আদায় করা যাবে না।
- নিয়ত মনে মনে করলেই যথেষ্ট।
জানাজার নামাজ আদায়ের নিয়ম
১. প্রথম তাকবির বলে উভয় হাত কান পর্যন্ত উঠিয়ে হাত বাঁধতে হবে।
২. এরপর সানা পড়তে হবে।
৩. দ্বিতীয় তাকবির বলে দরুদে ইবরাহিম পড়তে হবে।
৪. তৃতীয় তাকবির বলে মৃতের জন্য দোয়া করতে হবে।
৫. চতুর্থ তাকবিরের পর ডানে ও বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে।
প্রথম তাকবিরের পর আর হাত উঠাতে হয় না।
প্রাপ্তবয়স্ক মৃতের জন্য দোয়া
اَللّٰهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا وَصَغِيْرِنَا وَكَبِيْرِنَا وَذَكَرِنَا وَاُنْثَنَا اَللّٰهُمَّ مَنْ اَحْيَيْتَهُ مِنَّا فَاَحْيِهِ عَلَى الْاِسْلَامِ وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْاِيْمَانِ
উচ্চারণ:
আল্লাহুম্মাগফির লিহাইয়্যিনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলামি, ওয়া মান তাওয়াফ্ফাইতাহু মিন্না ফাতাওয়াফ্ফাহু আলাল ইমান।
অর্থ:
হে আল্লাহ! আমাদের জীবিত-মৃত, উপস্থিত-অনুপস্থিত, ছোট-বড়, পুরুষ-নারী সকলকে ক্ষমা করুন। আমাদের মধ্যে যাদের জীবিত রাখবেন, ইসলামরের ওপর জীবিত রাখুন এবং যাদের মৃত্যু দেবেন, ইমানের সঙ্গে মৃত্যু দিন।
অপ্রাপ্তবয়স্ক শিশুর জন্য দোয়া
اَللّٰهُمَّ اجْعَلْهُ لَنَا فَرَطًا وَّاجْعَلْهُ لَنَا اَجْرًا وَّاجْعَلْهُ لَنَا شَافِعًا وَّمُشَفَّعًا
উচ্চারণ:
আল্লাহুম্মাজ আলহু লানা ফারাতাও ওয়াজ আলহু লানা আজরাও ওয়াজ আলহু লানা শাফিআও ওয়া মুশাফফাআ।
অর্থ:
হে আল্লাহ! তাকে আমাদের জন্য অগ্রবর্তী বানান, তাকে আমাদের জন্য সওয়াবের মাধ্যম করুন এবং তাকে এমন সুপারিশকারী বানান যার সুপারিশ কবুল করা হবে।
মৃত শিশু কন্যা হলে দোয়ার মধ্যে “হু” এর স্থানে “হা” ব্যবহার করতে হবে।


