ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম
নিউজ ডেস্ক
১৯ মে ২০২৬

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকরা ভারতের নাগরিকত্বের আবেদন করলে নিজ দেশের পাসপোর্ট সংক্রান্ত তথ্য ও ঘোষণাপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করেছে ভারত সরকার। এ লক্ষ্যে ২০০৯ সালের নাগরিকত্ব বিধিতে সংশোধন আনা হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীর কাছে বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট থাকলে তার নম্বর, ইস্যুর তারিখ ও মেয়াদের তথ্য উল্লেখ করতে হবে। পাশাপাশি লিখিত ঘোষণায় জানাতে হবে, নাগরিকত্ব পাওয়ার ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাসপোর্ট জমা দেওয়া হবে।

সংশোধিত বিধিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা আবেদনকারীদের কাছে বৈধ বা মেয়াদোত্তীর্ণ কোনও পাসপোর্ট রাখা যাবে না।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এই বিধান মূলত ২০১৯ সালের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর আওতাভুক্ত অমুসলিম অভিবাসীদের জন্য প্রযোজ্য।