ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় আরও সময় প্রয়োজন: কাতার
ইরান ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে চলমান আলোচনা সফল চুক্তিতে পৌঁছাতে আরও সময় লাগবে বলে জানিয়েছে কাতার।
মঙ্গলবার (১৯ মে) সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মজিদ আল-আনসারি বলেন, উভয় পক্ষকে কাছাকাছি আনতে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টাকে দোহা সমর্থন করে।
তিনি বলেন, “পাকিস্তান এ বিষয়ে আন্তরিকতা দেখিয়েছে। তবে আমরা মনে করি, চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে আরও কিছু সময় প্রয়োজন।”
এদিকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার-এর নেতাদের অনুরোধে তিনি ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা স্থগিত করেছেন।


