আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগ নতুন করে রাজনীতিতে ফিরে আসেনি, বরং তারা আগেও সক্রিয় ছিল।
বুধবার (২০ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, “আওয়ামী লীগ ব্যাক করেনি। তারা ছিলই। ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস।”
এর আগে ‘আওয়ামী লীগের ফেরা’ প্রসঙ্গে পৃথক দুটি পোস্ট দেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। এক পোস্টে তিনি লেখেন, “লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সে ধর্মতত্ত্বে ইমান আবার ফেরত এসেছে।”
পরে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে মাহফুজ আলম বলেন, বর্তমান সময়ে সকল নিপীড়নের বিরুদ্ধে এবং নিপীড়িত মানুষের পক্ষে অবস্থান নেওয়াই প্রধান দায়িত্ব হওয়া উচিত।


