বিরোধী দল হওয়ার যোগ্যতা জামায়াতের নেই: রাশেদ খান

রাজনীতি
বিরোধী দল হওয়ার যোগ্যতা জামায়াতের নেই: রাশেদ খান
নিউজ ডেস্ক
২০ মে ২০২৬

বিরোধী দল হওয়ার মত যোগ্যতা জামায়াতে ইসলামীর নেই। বরং যেকোনো সরকারের সঙ্গে থেকে সরকারের পার্ট হওয়ার জন্য জামায়াত পারফেক্ট বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান।

বুধবার (২০ মে) নিজের ফেসবুক পোস্টে বিএনপির এই নেতা বলেন, জামায়াতের রাজনীতি মূলত ক্ষমতার অংশীদার হয়ে সুবিধা নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। এর বাইরে গেলে দলটি রাজনৈতিকভাবে টিকে থাকতে হিমশিম খাবে।

তিনি দাবি করেন, ১৯৭১ সালের ভূমিকার কারণে জামায়াত কখনোই রাষ্ট্রীয়ভাবে পুরোপুরি গ্রহণযোগ্য হয়ে উঠতে পারবে না। রাষ্ট্রযন্ত্রও দলটিকে সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রশ্নে সন্দেহের চোখে দেখে বলে মন্তব্য করেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রাশেদ খান আরও বলেন, জামায়াত জানে যে তারা রাষ্ট্রীয় ক্ষমতার খুব কাছে গেলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলো এক হয়ে তাদের প্রতিরোধ করবে। এ কারণেই দলটি মাঝে মাঝে শক্ত অবস্থান নিলেও পরে কৌশলী আচরণ করে।

গণঅধিকার পরিষদ থেকে বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খান কোটা সংস্কার আন্দোলনসহ বিভিন্ন সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন।