হাদিয়া–ইয়ানতের নামে অর্থ সংগ্রহের অভিযোগ জামায়াতের বিরুদ্ধে: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ‘হাদিয়া’ ও ‘ইয়ানত’-এর নামে অর্থ সংগ্রহের অভিযোগ তুলেছেন।
রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাসাস আয়োজিত ‘আগ্রাসন প্রতিরোধে জিয়া’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, জামায়াতে ইসলামী ধর্মের রাজনীতির আড়ালে অর্থ সংগ্রহে নেমেছে। ‘হাদিয়া’ ও ‘ইয়ানত’-এর নামে চাঁদা তোলা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক– এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব
তিনি বলেন, ৫ আগস্টের পর বিএনপি চাঁদাবাজির অভিযোগে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। একই সঙ্গে জামায়াতের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ উঠছে বলে মন্তব্য করেন তিনি।
রিজভী আরও বলেন, দেশের মানুষ ধর্মভীরু হলেও ধর্মের নামে রাজনৈতিক অপব্যবহার সমর্থন করে না। ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা জনগণ গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন তিনি।
সভায় তিনি দেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার বিষয়েও গুরুত্বারোপ করেন। বলেন, দেশের নিজস্ব সংস্কৃতি ধ্বংসের যেকোনো অপচেষ্টা প্রতিরোধ করা হবে।

