ক্যানসার চিকিৎসায় নতুন আশা, ইনজেকশনে মিলল টিউমার সম্পূর্ণ নির্মূলের সাফল্য

ক্যানসার চিকিৎসায় নতুন আশা, ইনজেকশনে মিলল টিউমার সম্পূর্ণ নির্মূলের সাফল্য
নিউজ ডেস্ক
৩১ মে ২০২৬

আন্তর্জাতিক এক ক্লিনিক্যাল ট্রায়ালে নতুন ধরনের একটি ক্যানসারবিরোধী ইনজেকশন আশাব্যঞ্জক ফল দেখিয়েছে। গবেষণায় দেখা গেছে, ‘অ্যামিভ্যান্টাম্যাব’ নামের এ ইনজেকশন অনেক রোগীর টিউমার ছোট করতে সক্ষম হয়েছে, আর কিছু রোগীর ক্ষেত্রে টিউমার পুরোপুরি নির্মূল হয়েছে।

১১টি দেশে পরিচালিত এ ট্রায়ালে এমন রোগীদের অন্তর্ভুক্ত করা হয়, যাদের ক্যানসার শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়েছিল বা ফিরে এসেছিল এবং প্রচলিত চিকিৎসায় তেমন সাড়া পাওয়া যায়নি।

গবেষকদের তথ্য অনুযায়ী, ১০২ জন রোগীর মধ্যে ৪৩ জনের টিউমার ছোট হয়ে যায় বা অদৃশ্য হয়ে যায়। এর মধ্যে ১৫ জনের টিউমার পুরোপুরি নির্মূল হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিশেষজ্ঞরা বলছেন, যেসব রোগীর ক্যানসার কেমোথেরাপি ও ইমিউনোথেরাপির প্রতিরোধী হয়ে উঠেছে, তাদের ক্ষেত্রে এই ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইনজেকশনটি তিনভাবে কাজ করে—টিউমারের বৃদ্ধি ঠেকায়, ক্যানসার কোষের প্রতিরোধক্ষমতা কমায় এবং শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে টিউমারের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করে।

সবচেয়ে বড় সুবিধা হলো, এটি শিরায় স্যালাইনের মাধ্যমে নয়; ত্বকের নিচে ছোট ইনজেকশনের মাধ্যমে দেওয়া যায়। ফলে চিকিৎসা তুলনামূলক সহজ ও দ্রুত করা সম্ভব।

গবেষকরা জানিয়েছেন, ফুসফুস, মলাশয়, মস্তিষ্ক ও পাকস্থলীর ক্যানসারের ক্ষেত্রেও এ ওষুধের কার্যকারিতা নিয়ে পরীক্ষা চলছে।

বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে এই চিকিৎসা ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।

সূত্র: ইউএনবি