ইরানে দফায় দফায় যুক্তরাষ্ট্রের হামলা, বাড়ছে যুদ্ধের শঙ্কা

ইরানে দফায় দফায় যুক্তরাষ্ট্রের হামলা, বাড়ছে যুদ্ধের শঙ্কা
নিউজ ডেস্ক
১০ জুন ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে। সাম্প্রতিক সংঘাতের ধারাবাহিকতায় ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা ও প্রতিরক্ষা অবকাঠামো লক্ষ্য করে একাধিক দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলছে, মার্কিন বাহিনী ও আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতেই এসব হামলা পরিচালনা করা হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার পর ‘আত্মরক্ষামূলক ও আনুপাতিক’ জবাব হিসেবে ইরানের রাডার ও আকাশ প্রতিরক্ষা স্থাপনাগুলোতে হামলা চালানো হয়। হামলার লক্ষ্যবস্তু ছিল উপকূলীয় কয়েকটি সামরিক অবস্থান।

এর আগে চলতি মাসেও ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৎপরতার জবাবে কেশম দ্বীপ ও অন্যান্য উপকূলীয় এলাকায় অবস্থিত রাডার ও নজরদারি স্থাপনায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ফলে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের মাত্রা ক্রমেই বাড়ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ইরান যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়ে এটিকে দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে। তেহরান সতর্ক করে বলেছে, ভবিষ্যতে এ ধরনের হামলা অব্যাহত থাকলে তারও কঠোর জবাব দেওয়া হবে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের নতুন এই পর্ব শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়, বৈশ্বিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বৃদ্ধির ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দামেও অস্থিরতা দেখা দিয়েছে।

এদিকে কূটনৈতিক মহল পরিস্থিতি শান্ত করতে নতুন উদ্যোগের আহ্বান জানালেও উভয় পক্ষের কঠোর অবস্থানের কারণে তাৎক্ষণিকভাবে উত্তেজনা কমার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।