নেত্রকোণায় অটোরিকশার ধাক্কা লেগে মাদ্রাসার শিশু শিক্ষার্থী মৃত্যু

দেশজুড়ে
নেত্রকোণায় অটোরিকশার ধাক্কা লেগে মাদ্রাসার শিশু শিক্ষার্থী মৃত্যু

নেত্রকোণার পূর্বধলায় অটোরিকশা সাথে ধাক্কা লেগে এক মাদ্রাসার শিশু শিক্ষার্থী মৃত্যু হয়েছে।

নিহত শিশু শিক্ষার্থী নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার পূর্বধলা সদর ইউনিয়নের পুকুরিয়াকান্দা গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে মারিয়া আক্তার প্রীতি (৬)। সে স্থানীয় দারুল উলুম নয়াপাড়া মহিলা মাদ্রাসার শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিল।

আজ শনিবার (১আগস্ট) বিকাল আনুমানিক পৌনে চারটার সময় পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পুলিশ সূত্রে জানা যায় – আজ শনিবার (১আগস্ট) দুপুর আনুমানিক সাড়ে ১২টার সময় নেত্রকোণা জেলার পূর্বধলা থানাধীন ৬নং পূর্বধলা ইউনিয়নের নয়াপাড়া (থানা রোড) এলাকায় জনৈক বাবুল মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তা দিয়ে নিহত মারিয়া আক্তার প্রীতি প্রতিদিন মাদ্রাসায় যাওয়া আসা করতো।

প্রতিদিনের মতো আজ শনিবার সকাল বেলায় মাদ্রসায় যায়। মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথে ঘটনাস্থল পূর্বধলা থানাধীন ৬নং পূর্বধলা ইউনিয়নের নয়াপাড়া (থানা রোড) সাকিনস্থ জনৈক বাবুল মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তার পাশে ভিকটিম তার পিতাকে দাড়িয়ে থাকতে দেখে বিপরীত পাশ থেকে দৌড়াইয়া তার পিতার কাছে যাওয়ার সময় ঘটনাস্থলের রাস্তায় চলাচলরত অজ্ঞাতনামা অটোরিক্সার সাথে ধাক্কা লেগে পাকা রাস্তায় পড়ে যায় এবং ব্যাটারি চালিত অটোরিক্সার একটি চাকা তার শরীরের উপর দিয়ে যায়।

ভিকটিম সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। পরে ভিকটিমের পিতা সহ উপস্থিত লোকজন ভিকটিমকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা নিরিক্ষা করে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ এ দূর্ঘটনার সংবাদ থানায় অবগত করলে পূর্বধলা থানা পুলিশ হাসপাতালের জরুরী বিভাগে উপস্থিত হয়ে মৃত দেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান – নিহত মারিয়া আক্তার প্রীতি’র পিতার আবেদনের প্রেক্ষিতে মরদেহ বিনা-ময়নাতদন্তে হস্তান্তর পরিবারের কাছে করা হয়েছে।
অভিযোগ দিলে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়াও অটোরিকশা চালককে শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।